Current date Sep 16, 2026
বিশ্ব

গুজরাট সীমান্তের কাছে নতুন বিমানঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সীমান্তের কাছে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ জেলার ভোলারিতে সামরিক তৎপরতা চালানোর উপযোগী একটি আধুনিক বিমানঘাঁটি নির্মাণ করেছে পাকিস্তান। পাকিস্তান বিমান বাহিনী এই ঘাঁটিতে চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করবে। গোপন সূত্রের বরাত দিয়ে সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে মনিটর জানায়, অনেক আগ থেকে বিমান ঘাঁটিটির অস্তিত্ব থাকলেও সেখানে যুদ্ধবিমানের তৎপরতা সাম্প্রতিক ঘটনা। পূর্ব ফ্রন্টে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে পাল্লা দিতে পিএএফ তার বহরে বিপুল সংখ্যক জেএফ-১৭ যুদ্ধবিমান যোগ করেছে।

হায়দ্রাবাদ ঘাঁটির কাছেই রয়েছে পাকিস্তান নৌবাহিনীর কমান্ডো বাহিনী- স্পেশাল সার্ভিস গ্রুপে’র ঘাঁটি।

পাকিস্তানের অংশে দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রীপরিষদ কমিটি গুজরাটের দিসায় একটি ঘাঁটি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে।

এই ঘাঁটি পশ্চিম সীমান্তে ভারতের নিরাপত্তায় ঘাটতি পূরণ করবে। তবে এর রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগবে বলে মনিটরের খবরে বলা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...