Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

‘তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দায়িত্ব নিতে হবে চিকিৎসকদের’

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে অ্যালামনি ট্রাস্ট আয়োজিত ৭৩তম ডিএমসি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দায়িত্ব নিতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট্রের চেয়ারম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্পিকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে একটি অনন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। তিনি বলেন, ডিএমসি’র শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, যা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

অনুষ্ঠানে স্পিকার ডিএমসি’র কৃতি শিক্ষার্থী ডা. নুঝাত তাবাসসুমের হাতে স্বর্ণপদক তুলে দেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...