Current date Sep 16, 2026
বিশ্ব

হত্যার হুমকির তালিকায় পাকিস্তানের প্রথম শ্রেণীর নেতারা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন নির্বাচনের আগে পাকিস্তানে প্রথম সারির নেতাদের ওপর বড় ধরনের হামলার ছক কষেছে জঙ্গিরা। এমনটাই জানাচ্ছে পাকিস্তানের ‘ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি’ (এনএসিটিপি)। তারা জানায় নির্বাচনী প্রচারণাকালে যে কোন সময় প্রথম সারির নেতারা হামলার শিকার হতে পারেন।

এনএসিটিপি ইতিমধ্যে পাকিস্তান সিনেটে এ হামলার আশংকার কথা জানিয়েছে। আসছে ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা।

পাকিস্তান ‘তেহরিক-ই-ইনসাফ’ দলের প্রধান ইমরান খান ছাড়াও এ তালিকায় আছেন ‘আওয়ামি ন্যাশনাল পার্টি’র প্রধান আফসান্দার ওয়ালি, ‘কুয়ামি ওয়াতান পার্টি’র আফতাব আহমেদ খান, ‘জামায়েত উলেমা-ই- ইসলামে’র এর নেতা আকরাম দূরানি এবং ‘এএনপি’ এর নেতা আমির হায়দার হতি।

এছাড়া এ তালিকায় আছেন পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের পুত্র তালহা সাঈদ। তিনি ‘আল্লাহ আকবর’ পার্টি থেকে এবার নির্বাচন করছেন।

পাকিস্তানের প্রথম সারির সংবাদসংস্থা ‘ডন’ এর সংবাদ অনুযায়ী, এনএসিটিপি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হামলার তালিকায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...