Current date Nov 6, 2026
বাংলাদেশ

‘সড়ক দুর্ঘটনা কমাতে পেশাজীবী গাড়িচালক তৈরি করা হচ্ছে’

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন পেশাদার গাড়ি চালক তৈরির লক্ষ্যে পেশাজীবী গাড়িচালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পেশাজীবী গাড়িচালকদের লাইসেন্স নবায়ন করার সময় দু’দিন মেয়াদি এ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি জানান, দেশে পর্যাপ্ত ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয় সংখ্যক দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। এ লক্ষ্যে বিআরটিএ যথাযথ পদ্ধতি ধারাবাহিকভাবে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ও ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রেজিস্ট্রেশন দিচ্ছে। গত ৩০ জুন পর্যন্ত ১২৩টি ড্রাইভিং স্কুলকে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে এবং ১৭৯ জনকে ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স দেয়া হয়েছে। ওইসব ড্রাইভিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ ড্রাইভার তৈরি করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...