Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

URL copied
Share URL copied

কুষ্টিয়া, লক্ষ্মীপুর ও যশোর জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, এর মধ্যে লক্ষ্মীপুর ও যশোরে দুই ডাকাত নিহত হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় নিহত হয়েছেন দুই মাদক ব্যবসায়ী।

প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দবাজার বালুচর সংলগ্ন জোয়ার্দ্দার ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহত ফুটু ওরফে মোন্না মিরপুর উপজেলার রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমিনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য কর গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুইজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধে আহত দুই র‌্যাব সদস্যকেও চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর: জেলায় রায়পুরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে সুরাইয়া সোহেল নামে এক যুবক নিহত হয়েছে। এসময় এসআই মোতাহের হোসেন ও গোলাম মোস্তফা নামে দুই পুলিশ সদস্য আহত হন।

বুধবার ভোররাতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের সিংহের পোল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, নয় রাউন্ড কার্তুজ ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত সোহেল রায়পুরের উত্তর দেনায়েতপুর গ্রামের মৃত মুনাফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকের ছয়টি মামলাসহ ২২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, লক্ষ্মীপুর সদরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে ২২ মামলার আসামি সুরাইয়া সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়। পরে রাতে তাকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় তাদের গুলিতে সোহেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গোলাগুলিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

যশোর: যশোরের মণিরামপুরে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে নিহত যুবকের (৩২) নাম পরিচয় এখনও জানা যায়নি।

যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...