Current date Sep 7, 2026
বিনোদন

গোপনে বিয়ে করলেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: অবশেষে গোপনে বিয়ে করলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো। ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতে বাধ্য করাসহ একাধিক অভিযোগ রয়েছে মিমোর বিরুদ্ধে। এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি। খবর: জিনিউজ।

এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী মাদালসার সঙ্গে অনেকটা গোপনেই বিয়ে সম্পন্ন করেছেন মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। গত ৭ জুলাই উটির হোটেলে মাদালসা ও মিমোর বিয়ে হবার কথা থাকলেও সেদিন ওই হোটেলে পুলিশ হানা দেয়।

এরপরই হোটেল ছাড়েন মেয়ের বাড়ির লোকজন। তবে আজ মঙ্গলবার (১০ জুলাই) ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে উটিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মিমো-মাদালসা। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে মাদালসা ও মিমোর বিয়ের প্রথম ছবি।

সম্প্রতি মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা, জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ এনেছেন এক তরুণী। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে অভিযোগকারী তরুণীর সঙ্গে মিমোর সম্পর্ক ছিল। অভিযোগপত্রে বলা হয়, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ওই তরুণীকে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মিমো।

ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়েছেন জানার পরই তাকে কিছু ওষুধ দেয়া হয়েছিল। পরবর্তীতে ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন মিমো। আদালতে পেশ করা অভিযোগে এমনটাই বলা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...