Current date Sep 7, 2026
বিনোদন

জাহ্নবীর নাচের শিক্ষক শাকিরা?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : পড়াশোনা করতে কখনোই ভালো লাগেনি জাহ্নবী কাপুরের। স্কুলে যাওয়া মোটেই পছন্দ করতেন না। বাবা বনি কাপুরের বেড়ানোর খুব শখ। তাই মা-বাবার সঙ্গে হামেশাই উড়ে যেতেন নানান দেশে। ফিল্মি জগতের আবহে জাহ্নবী থাকতে পছন্দ করেন। লাইট, ক্যামেরা, অ্যাকশন—এই শব্দগুলো ভালোবাসেন। তাই ছোটবেলা থেকে মা-বাবার সঙ্গে সেটে সেটে ঘুরে বেড়াতেন। এভাবে একবার জাহ্নবী হাজির হন সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবির সেটে। এই ছবির প্রযোজক ছিলেন বনি কাপুর। কী হয়েছিল সেই সেটে? জাহ্নবী তা জানালেন নিজের মুখে। পাশাপাশি পপ তারকা শাকিরার কথাও বললেন।

জাহ্নবী বলেন, ‘সেই স্মৃতি কখনো ভুলব না। খুব মনে আছে। তখন আমার বয়স ১২ বছর। সালমান খান আর বাকি সবাই “ওয়ান্টেড” ছবির একটা নাচের মহড়া করছেন। প্রভু দেবা ছিলেন কোরিওগ্রাফার। আমি তাঁদের দেখে সেটের এক কোণে গিয়ে নাচ করছিলাম। আর তা দেখে ফেলেন সালমান খান। তিনি আমাকে ডেকে সবার মাঝে নাচ করতে বললেন। তখন ক্যাটরিনাও ছিলেন ওই সেটে। আমি শাকিরার একটা গানের সঙ্গে তাঁর মতো নাচতে শুরু করে দিই। রীতিমতো উদ্দাম নাচ নেচেছি।’

জাহ্নবী আরও বলেন, ‘তখন সবাই আমার খুব প্রশংসা করেন। আর নিজেকে মনে হয়েছিল, আমি খুব বড় মাপের শিল্পী। কিন্তু এখন ওসব নিয়ে ভাবলে মনে হয়, সেদিন সবাই আমাকে নিয়ে মজা করেছিলেন।’

জাহ্নবী পপ তারকা শাকিরার বড় ভক্ত। ছোটবেলা থেকেই শাকিরার নাচ নকল করতেন। এ প্রসঙ্গে ছোটবেলার এক স্মৃতি তুলে ধরেন জাহ্নবী। বললেন, ‘ছোটবেলায় মোটা ছিলাম বলে স্কুলে নাচের অনুষ্ঠানে আমাকে নেওয়া হয়নি। আমি স্টেজের পেছনে শাকিরাকে নকল করে নাচতে শুরু করি। সবাই অবাক হয়ে আমার নাচ দেখেছে। সেদিন তাঁদের বলেছিলাম, মা-বাবা আমাকে নাচ শেখানোর জন্য শাকিরাকে বাড়িতে নিয়ে এসেছেন। পরে স্কুল থেকে মাকে ফোন করে। জানতে চায়, শাকিরা সত্যি সত্যি আমাকে নাচ শেখাতে এসেছিলেন কি না। মা শুনে অবাক। পরে মা আমাকে খুব বকা দিয়েছিলেন।’

জাহ্নবী জানান, তিনি ছোটবেলা থেকে নাচতে ভীষণ পছন্দ করতেন। আর এ ক্ষেত্রে সব সময় মাকে অনুকরণ করেছেন। জাহ্নবী তাঁর আসন্ন ছবি ‘ধড়ক’-এর ‘ঝিংগাট’ গানের সঙ্গে নাচ খুব উপভোগ করেছেন। বললেন, ‘“ঝিংগাট” গানের সঙ্গে নাচ খুব উপভোগ করেছি। আর নাচের সময় এতটা বিভোর থাকতাম যে ভুল করে গানের সঙ্গে ঠোঁট মেলাতাম। ফারহা খান আমাকে গানের সঙ্গে ঠোঁট মেলাতে বারণ করতেন। কারণ গানটা ছিল ছেলেদের গাওয়া।’

শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ ছবিটি ২০ জুলাই মুক্তি পাবে। করণ জোহর প্রযোজিত এই ছবিতে জাহ্নবীর বিপরীতে আছেন ঈশান খাট্টার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...