Current date Nov 6, 2026
বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে: সেতুমন্ত্রী

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : একদিনের জন্যও বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে নারী নেতৃত্বের ওপর এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। তিনি বলেন, আমরা একদিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলে বাংলাদেশ রসাতলে যাবে। একদিনেই দেশে রক্তের নদী বয়ে যাবে, একদিনেই দেশ সন্ত্রাসের লীলাভূমি হয়ে যাবে, পুরনো হাওয়া ভবন পুরনো খাওয়া ভবনে রূপান্তর হবে।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে বিএনপি যাবে কিনা- সেটা অক্টোবরেই প্রমাণ হবে। তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। অক্টোবরে নির্বাচনের সিডিউল ঘোষণা হবে, দেখা যাবে এ কথার মানে কী? তাকে (খালেদা জিয়া) ছাড়া নির্বাচনে তারা যাবেন কি, যাবেন না; সেটা প্রমাণ হবে।

তাদের নেত্রী (খালেদা জিয়া) কখন ছাড়া পাবেন কি না সেটা জানেন আদালত। তাকে দণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। তাদের (বিএনপি) কথায় মনে হয় আওয়ামী লীগই যেন তাকে আটকে রেখেছেন, শেখ হাসিনা আটকে রেখেছেন। এটা কিন্তু বাস্তবতা নয়। আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। আইনি লড়াইয়ের কোনো বিকল্প নেই।

সচিবকে দিয়ে ইসি (নির্বাচন) চালাচ্ছে সরকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আপনারা বলেছেন ইসির সচিব আওয়ামী লীগের অফিসে যান। আমি চ্যালেঞ্জ করছি, ইলেকশন কমিশন সচিব কোনো দিনও আওয়ামী লীগ অফিসে যাননি। এটা তাদের সাজানো এবং বানোয়াট মিথ্যা কথা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা তাদের প্রমাণ করতে হবে। তা না হলে এর জবাব তাদের দিতে হবে।

আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন ও অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে রয়েছে- এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার জনবিচ্ছিন্ন কি জনসমর্থনপুষ্ট তার প্রমাণ সাম্প্রতিক খুলনা সিটি ও গাজীপুর সিটি নির্বাচন। আরও যদি প্রমাণ চান, আগামী জাতীয় নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই হবে। জনগণ আমাদের ভোট না দিলে আমরা তো সরকারে আসতে পারব না। কাজেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নিতে পারেন। গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায় শিক্ষা হয়নি, আর কত শিক্ষা চান!

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...