Current date Nov 6, 2026
বাংলাদেশ

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু’র নেতৃত্বাধীন সে দেশের একটি প্রতিনিধি দল এক সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন।

বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার এ প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। গত বছরের আগস্ট মাসের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লাখের অধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে তাদের দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে চট্টগ্রামে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলন করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...