Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

‘২০০১ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না’: ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক, ২০০১ সালের মতো সেই নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে দেখতে গিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, সব দলকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে লেভেল প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। এখানে সরকারের করণীয় কিছু থাকবে না। তবে নির্বাচন কমিশন যে বিষয়ে সহযোগিতা চাইবে, সরকার সেটা করে দেবে।

আজ পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজের অগ্রগতি দেখে মন্ত্রী ওবায়দুল কাদের স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরীর পটিয়ার গ্রামের বাড়ির পারিবারিক কর্মসূচিতে যোগ দেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, গত বছরের শেষের দিকে পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করতে ব্যয় হচ্ছে ১০৩ কোটি টাকা। আগামী বছরের জুনে প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা।

প্রকল্পটি বাস্তবায়ন করা হলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া সদর অংশে ভয়াবহ যানজট থেকে রক্ষা পাবে যাত্রীরা। একই সঙ্গে পটিয়া পৌর এলাকাও যানজটমুক্ত হবে বলে প্রকৌশলী তোফায়েল আশাবাদ ব্যক্ত করেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...