Current date Sep 7, 2026
স্বাস্থ্য

চুল পাকা বন্ধ করতে যা করণীয়

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আজকাল চুল পাকার কোনো বয়স নেই। এমন অনেকেই আছেন, যাদের অল্প বয়সেই চুল পাকতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকতে পারে।কম বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তিতে ভোগেন। চুল পাকা রোধে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

গাজরের রসের সঙ্গে কিছুটা পানি আর মধু মিশিয়ে নিয়মিত খান। এটা চুল পাকা রোধ করতে সাহায্য করবে।

পেঁয়াজ বাটা অকালে চুল পাকা রোধ করতে দারুন কার্যকরী। নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন।৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে অল্পদিনের মধ্যে পাকা চুলের সমস্যা অনেকটা কমে যাবে।

আমলকির গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর ভাল ভাবে চুল ধুয়ে ফেলুন। এটিও চুল পাকা রোধ করতে সাহায্য করবে।

এছাড়া প্রতিদিন নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। দুই সপ্তাহ টানা এটা করলে চুল পাকা সমস্যা কিছুটা কমে যাবে।

সূত্র : জি নিউজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...