Current date Sep 16, 2026
বাংলাদেশ

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।

এ সময় ১৫০ পিস ইয়াবা এবং ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯টি উপজেলার অভিযানে আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ১১ জন, মাদক সেবনকারী ৬ জন, নিয়মিত মামলায় ৩ জন, সাজাপ্রাপ্ত আসামি ১ জন, গ্রেফতারি পরোয়ানাজারিকৃত ৩৭ জন। বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রুজু হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৫৮ আসামিকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ। এ সময় ১৫০ পিস ইয়াবা এবং ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...