Current date Sep 16, 2026
বিশ্ব

ট্রাম্পের ‘শয্যাসঙ্গী’ পর্ণতারকা স্ট্রর্মি ড্যানিয়েলস গ্রেপ্তার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পর্ণতারকা স্ট্রর্মি ড্যানিয়েলসকে ওয়াহাইওর কলম্বার শহরের একটি স্ট্রিপক্লাব থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবী মাইকেল অ্যাভেনাতি এ খবর নিশ্চিত করেছেন।

স্টেজে থাকার সময় এক ক্রেতাকে তাকে স্পর্শ করার অনুমতি দেওয়ায় জন্য ড্যানিয়েলসকে গ্রেপ্তার করা হয়। ছদ্মবেশে চালানো এক অভিযানে ড্যানিয়েলসকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছেন তিনি।

স্ট্রমি এ ধরনের আচরনের কথা অস্বীকার করে মাইকেল অ্যাভেনাতি বলেন, গ্রেপ্তারের এই ঘটনা ‘পরিকল্পিত’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

অ্যাভেনাতি টুইটে বলেছেন, ‘এটা বেপরোয়াভাবের ধারাবাহিকতা। সব ভুয়া অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো আমরা।’

বুধ ও বৃহস্পতিবার ড্যানিয়েলের সাইরেন জেন্টলম্যান’স ক্লাবে পারফর্ম করার বিষয়টি নির্ধারিত ছিল বলে ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা গেছে।

স্পর্শ করার অনুমতি দেওয়ায় তার মক্কেলের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আনা হতে পারে জানিয়ে অ্যাভেনাতি বলেছেন, তিনি তার মক্কেলকে জামিনে ছাড়িয়ে আনতে পারবেন বলে আশা করছেন।

২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে দাবি করেছেন স্টর্মি ড্যানিয়েলস, যার প্রকৃত নাম স্টিফানি ক্লিফোর্ড। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ওই ঘটনা গোপন রাখার শর্তে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। ড্যানিয়েলকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন কোহেন।

মে মাসে ট্রাম্প দাবি করেন, তার সঙ্গে যৌন সম্পর্কের ‘মিথ্যা ও জালিয়াতিপূর্ণ অভিযোগ’ জানানো বন্ধ করার জন্যই ড্যানিয়েলকে অর্থ দেওয়া হয়েছিল। এই পর্ন তারকার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন তিনি।

এ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন ড্যানিয়েলস। এর একটি ২০১৬-র নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে এক লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে তথ্য গোপন রাখার একটি চুক্তি থেকে বেরিয়ে আসা আর্জি জানিয়ে আর অপরটি মানহানির অভিযোগ জানিয়ে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...