Current date Sep 7, 2026
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে তৌকীরের চার পরামর্শ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘অজ্ঞাতনামা’। আর সে সিনেমার জন্য ২০১৮ সালে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে এর আগে তার পরিচালিত ছবি ‘জয়যাত্রা’ ও ‘দারুচিনি দ্বীপ’ কয়েকটি শাখায় জাতীয় স্বীকৃতি পেয়েছিলো। তাই এই পুরস্কার গ্রহণ করে তিনি একদিকে যেমন আনন্দিত। অন্যদিকে তিনি চান এই পুরস্কার আরো আকর্ষণীয় হয়ে উঠুক।

চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় এই সর্বোচ্চ স্বীকৃতি আরও প্রাসঙ্গিক এবং গুরুত্ববহ করে তোলার জন্য চারটি পরামর্শ রেখেছেন তৌকীর। নিজের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টেই তিনি এসব কথা বলেন।

তৌকিরের পরামর্শ হল, চলচ্চিত্রের এই সর্বোচ্চ পুরস্কারের সেশনজট দূর করা দরকার। ২০১৬ সালের পুরস্কার ২০১৮-তে না হয়ে ২০১৭ এর মধ্যে হলেই ভালো হতো। না হলে আনন্দ যেমন ফিকে হয়, একইসঙ্গে দর্শকের মনেও গুরুত্ব কমে, এ ধরণের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও গুরুত্ব সহকারে সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় হওয়া উচিত। না হলে সৌন্দর্যহানি ঘটে, জুরি বোর্ডেরও আরো দায়িত্ব সহকারে সকল তদবির, ব্যক্তি ও গোষ্ঠি স্বার্থের ওপরে উঠে বিচারকার্য সম্পন্ন করা জরুরি, নিরপেক্ষতার ঘাটতি অযোগ্য লোকের হাতে পুরস্কার তুলে দেয়। তাতে সার্বিক অনুষ্ঠানের গুরুত্ব হানি হয় ও সবশেষ পরামর্শ হল কোনো শাখায় মানসম্মত প্রতিযোগি না থাকলে সেই শাখায় ঐ বছর পুরস্কার নাও দেয়া যেতে পারে।

তৌকীর বলেন, মনে রাখতে হবে এই পুরস্কার চলচ্চিত্রের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। পক্ষপাতিত্ব বা তদবিরের সংস্কৃতি ত্যাগ না করলে ক্ষতি সার্বিকভাবে এদেশের চলচ্চিত্রেরই।

তৌকীর আহমেদের পরবর্তী ছবি ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এ ছবি আছে মুক্তির অপেক্ষায়। এতে বাংলাদেশের তিশা, সিয়াম ভারতের ইয়াশপাল শর্মাসহ অন্যান্যরা অভিনয় করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...