Current date Sep 7, 2026
Lead Newsখেলা

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: রোমানিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আহমেদ জাওয়াদ চৌধুরী।

জাওয়াদ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ৪২ নম্বরের পরীক্ষায় সব মিলিয়ে ৩২ পেয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি।

এর আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল রৌপ্য জয়।

সর্বশেষ ২০১৭ অলিম্পিয়াডে ২৩ পয়েন্ট নিয়ে সিলভার পদক জিতেছিলেন জাওয়াদ।

রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক ছাড়াও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন তাহনিক নূর সামিন (২৩), জয়দিপ সাহা (১৯) ও তামজিদ মুর্শেদ রুবাব (১৮)। এছাড়া ৬ সদস্যের দলের বাকি দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাস সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন।

এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অবস্থান ৪১তম। পার্শ্ববর্তী দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ২৮ ও ৮০তম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...