Current date Sep 7, 2026
Lead Newsখেলা

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জায়গা করে নিয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নেদারল্যান্ডসের আমস্টারডমে টস জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশকে।

প্রথমে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলা শুরু করে বাংলার দুই ওপেনার শামিমা সুলতানা আর আয়শা রহমান। ওপেনিং জুটি থেকে আসে ৫১ রান।

প্রথমে শামিমা খাতুন আউট হন ১৬ বলে ২২ রান করে। এরপর ২৭ বলে ২০ রান করে বিদায় নেন আরেক ওপেনার আয়শা রহমান।

মাঝে ফারজানা হক ২ রান করে আউট হয়ে গেলেও হাল ধরেন নিগার সুলতানা। ৩৬ বলে ৩১ বলের ইনিংস খেলে অপরাজিতই থেকে যান।

শেষদিকে ফাহিমা খাতুনের ১৫ আর সানজিদা ইসলামের ১৯ রানে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২৫ রান।

টিকে থাকার লড়াইয়ে ব্যাট করতে নেমে স্কটিশরা অতি সাবধানী ব্যাটিংয়ে শুরু করেন নিজেদের ইনিংস। ওপেনার সারাহ ব্রেসের ব্যাটে আসে ৪৪ বলে ৩১ রান।

এরপর ক্যাথরিন ব্রেসের ২২ বলে ২১ রান স্বপ্ন দেখাচ্ছিল স্কটিশদের। কিন্তু সেটি আর টিকলো না নাহিদা আক্তারের সামনে। নাহিদার বলে বোল্ড হয়ে ফেরেন পেভিলিয়নে।
দুই ব্রেসের বিদায়ের পর আর কেউ দাড়াতেই পারেনি রুমানা আহমেদ, নাহিদাদের সামনে।

২০ ওভার টিকে থেকে ৭ উইকেটে ৭৬ রান পর্যন্ত তুলতে পারে স্কটল্যান্ড। ৪৯ রানের জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

রুমানা আহমেদ ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। ১ উইকেট করে পান সালমা খাতুন ও ফাহিমা খাতুন।
উল্লেখ্য, আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বকাপে কোন গ্রুপের হয়ে খেলবে বাংলাদেশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...