Current date Sep 17, 2026
বিশ্ব

প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবেন ১৭ বছরের কিশোরী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: আইসা কার্সন। নাসার ২০৩৩ সালের মিশনে ১৭ বছরের এই কিশোরী প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখতে চলেছেন। যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যের এই কিশোরী তাই প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছেন এবং নিজেকে প্রস্তুত করছেন। খবর দ্য সান।

অনেক আগে থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখে আসছেন আইসা কার্সন। বর্তমানে তিনি নাসার সঙ্গে কাজ করছেন। তার মঙ্গলে পা রাখার স্বপ্ন সত্যি করার জন্য সব ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

টিন ভোগকে দেয়া এক সাক্ষাতকার আইসা বলেন, আমি তখন ভাবতাম লাল এই গ্রহটা নিশ্চয়ই খুব শীতল। মঙ্গলে প্রথম মানুষ হিসেবে পা রাখার জন্য আমি প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছি।

নিজের স্বপ্ন পূরণে একটি হাইস্কুলে চারটি ভাষা শিখছেন আইসা। এই কিশোরী বলেন, আমি মঙ্গলগ্রহ নিয়ে বিভিন্ন ভিডিও দেখা শুরু করেছি। আমার রুমে মঙ্গলের একটি বিশাল মানচিত্র আছে।

আইসা বলেন, অন্য শিশুরা যা করে আমিও তাই করেছি। ক্যারিয়ার সম্পর্কে আমি আমার মনকে বদলে নিয়েছি। আমি একদিন শিক্ষক অথবা দেশের প্রেসিডেন্ট হব।

তিনি আরও বলেন, আমি সব সময়ই এটা নিয়ে চিন্তা করেছি যে, আমি একজন নভোচারী হিসাবে মঙ্গলে যাব। তারপর ফিরে এসে একজন শিক্ষক অথবা দেশের প্রেসিডেন্ট হব।

২০৩৩ সালে নাসার মিশনের অংশ হিসেবে প্রথম মানুষ হিসেবে মঙ্গলে পা রাখবে আইসা। সে সময় তার বয়স হবে ৩২। নাসার মহাকাশ মিশনের জন্য তার এই বয়সই উপযুক্ত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...