Current date Sep 7, 2026
রাজনীতি

রাজনীতি থেকে অপরাধীদের মাইনাস করতে হবে: তথ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনীতির ময়দান থেকে অপরাধীদের মাইনাস করতে হবে।’ বৃহস্পতিবার (১২ জুলাই) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজমে’ সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘আমাদের বদভ্যাস আমরা নেতা-নেত্রীদের মহিমান্বিত করি। তাদের অপরাধের সাজা হলে আমরা সহ্য করতে পারি না। কিন্তু ইউরোপ-আমেরিকায় নেতা-নেত্রীরা কারাগারে গেলে কেউ হইচই করে না। দক্ষিণ কোরিয়ার নারী প্রধানমন্ত্রী নীরবে কারাগারে চলে গেলেন কেউ হইচই করলো না, কিন্তু আমরা হইচই করি। তাই গণতন্ত্রের স্বার্থে রাজনীতির ময়দান থেকে অপরাধীদের মাইনাস করতে হবে।’ এসময় এই কাজে রাজনীতিবিদদের সহযোগিতায় সংবাদকর্মীদের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

কিছু বিষয়ে কখনও সহবস্থান হয় না জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান সহবস্থান হয় না, সামরিক শাসন ও গণতন্ত্র সহবস্থান হয় না। সমাজে যদি দখলদারিত্ব থাকে অপরাধীদের কর্তৃত্ব থাকে, অপরাধীদের সাথে সহবস্থানে থাকার একটা বদভ্যাস তৈরি হয়। তখন সমাজ ধুঁকে ধুঁকে এগোয়। এই যে একটা বদভ্যাস আমাদের রপ্ত হয়েছে তাদের কাছে এই বিয়োগ শব্দটায় একটা ধাক্কা লাগে। তাই যখন পাকিস্তান শাসনামলে বঙ্গবন্ধু বাংলাদেশ গঠনের কথা বলেন তখন যারা পাকিস্তান ও বাঙালিদের সহবস্থানে অভ্যাস্ত তাদের ধাক্কা লেগেছিল।’

সহবস্থান, নিরপেক্ষতার নামে ভারসাম্য রক্ষার নামে একটা অপনীতি গণতন্ত্র ও গণমাধ্যমে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই ভারসাম্য শব্দটা অনেক বিপজ্জনক। ভারসাম্য রক্ষার অপনীতি থেকে সাংবাদিকতাকে রক্ষা করতে হবে। ভারসাম্য রক্ষা স্রেফ একটা ধাপ্পাবাজি। এর মাধ্যমে গণতন্ত্রের স্বচ্ছ আয়নাকে কলুষিত করে। যুদ্ধপরাধীদের মাইনাস করতে হবে। যখন আমি এটা বলি তখন যুদ্ধপরাধীদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষক বিএনপিকে কী করবেন? বিএনপি ও খালেদা জিয়াকেও মাইনাস করতে হবে। সবাই বলে রাজনীতির শূন্যতা সৃষ্টি করতে চান? রাজনীতিতে অপরাধীদের শূন্যতা কোনো ঘাটতি সৃষ্টি করে না।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...