Current date Sep 7, 2026
খেলা

সব দেনা চুকিয়েই মাদ্রিদ ছাড়ছেন রোনালদো

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসে যোগ দেওয়ার আগে স্প্যানিশ কর কর্তৃপক্ষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েই তারপর যাচ্ছেন তিনি

কর ফাঁকির মামলায় বেশ বহুদিন ধরেই জেরবার রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদে স্প্যানিশ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বেশ কয়েক দিন আগেই ঘোষণা করেছেন, পর্তুগিজ তারকা প্রায় ১৮.৮ মিলিয়ন ইউরো কর দেননি, আশ্রয় নিয়েছেন ছলচাতুরীর। এমন যখন অবস্থা, ঠিক তখনই রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমে ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাঁর কর মামলার এখন কী হবে?
রোনালদো কর ফাঁকির মামলার ভয়ে স্পেন ছেড়ে পালাচ্ছেন—এমন ভাবনা যাঁদের, তাঁরা বেশ অবাকই হবেন। সব দেনা চুকিয়েই স্পেন ছাড়ছেন এই তারকা।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কর ফাঁকি দিতে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও আয়ারল্যান্ডের দুই কোম্পানিকে। একইভাবে কর ফাঁকির মামলায় ধরা পড়েছিলেন লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানোও। এই জালিয়াতির আগে রোনালদোর নামে অন্য কোনো অপরাধ লিপিবদ্ধ না থাকায় জেলে যাওয়ার লজ্জা থেকে বেঁচেছেন রোনালদো। কিন্তু তাই বলে জরিমানা মওকুফ করেননি স্প্যানিশ আদালত।
আর এই জরিমানাই শোধ করবেন রোনালদো, জুভেন্টাসে যাওয়ার আগে। করসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রোনালদোর হয়ে সই করবেন তাঁর আইনি প্রতিনিধি হোসে আন্তোনিও চকলায়েন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...