Current date Jul 9, 2026
বিশ্ব

সিরিয়ায় বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানায়, ইরাকের সীমান্তবর্তী আল-সৌসা গ্রামের কাছে ‘সমবেত বেসামরিক নাগরিকদের’ ওপর বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

তবে এ বিমান হামলা ইরাকি বাহিনী না আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে ইরাকি যুদ্ধবিমান সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা চালায়। অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে থাকা কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সহায়তা দিচ্ছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে চালানো বিমান হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলার জন্য সিরিয়া সরকার মার্কিন নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....