Current date Sep 7, 2026
বিনোদন

ইমনের বিপরীতে কলকাতার সায়নী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: ঢাকাই ছবির চিত্রনায়ক ইমন এবার জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, এ জুটিকে দেখা যাবে একটি ফিচারধর্মী চলচ্চিত্রে।

গেলো কিছুদিন আগে কলকাতায় পাড়ি জমান ইমন। সেখানে এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন। কলকাতার মনোরম লোকেশনে ছবিটির চিত্রায়নে গত ১০ জুলাই ছবিটির শুটিং শেষ হয়। ৬০ মিনিট ব্যাপ্তি এই ফিচার ছবিটির শিরোনাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। এটি নির্মাণ করেন কলকাতার নির্মাতা কৃষ। এই ফিচারধর্মী চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মত জুটি বেঁধেছেন দুই বাংলার জনপ্রিয় দুই তারকা। এর আগে শুটিংয়ে অংশ নেওয়ার জন্য কলকাতায় গিয়ে গ্রুমিং করে আসেন ইমন।

চিত্রনায়ক ইমন বলেন, ‘আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে এই ছবি দুটি দেখে আমাকে পছন্দ করেন ছবিটির নির্মাতা। কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয়ের সুবাদে উনার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই। বেশ গোছানো একটি কাজ। গত পরশুদিন ছবিটির শুটিং শেষ করলাম। শিগগিরই দেশে ফিরবো।

ইমন-সায়নী ঘোষ ছাড়াও এতে অভিনয় করেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ।

এদিকে, ইমন বর্তমানে ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং করছেন। এছাড়াও নির্মাণাধীন রয়েছে বেশ কয়েকটি ছবি। অপরদিকে সায়নী ঘোষ কলকাতার সিনেমায় বেশ পরিচিত মুখ। শত্রু, কানামাছি, মায়ের বিয়ে ইত্যাদি ছাড়াও বেশকিছু সিনেমার অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...