Current date Sep 17, 2026
বাংলাদেশ

বিএফইউজের মহাসচিব হলেন শাবান মাহমুদ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে মহাসচিব পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ। তিনি পেয়েছেন ১ হাজার ৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল (সরাসরি) পেয়েছেন ৭০০ ভোট।

শুক্রবার (১৩ জুলাই) দিনভর সনাতন পদ্ধতিতে ভোটগ্রহণের পর রাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গণনা শেষে ফলাফলে শাবান মাহমুদকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রতন।

সভাপতি পদের প্রার্থীরা ইভিএমের পরিবর্তে সনাতন পদ্ধতিতে ভোট গণনার দাবি তোলায় এই পদের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। দাবি অনুযায়ী তা ফের গণনা করা জানানো হবে। ঘোষিত হয়েছে অন্য পদের ফলাফল।

এতে দেখা যায়, সহ-সভাপতি পদে ঢাকায় সৈয়দ ইশতিয়াক রেজা, চট্টগ্রামে রিয়াজ হায়দার চৌধুরী, রাজশাহীতে মামুন-অর-রশিদ ও খুলনায় মনতোষ বসু নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন দীপ আজাদ, আর দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরুন ভৌমিক নয়ন। যুগ্ম-মহাসচিব পদে বিজয়ী হয়েছেন ঢাকায় আবদুল মজিদ, চট্টগ্রামে কাজী মহসিন ও রাজশাহীতে জি এম সজল।

এছাড়া, নির্বাহী সদস্য পদে ঢাকায় শেখ মামুনুর রশীদ, নূরে জান্নাত আখতার সীমা, সেবীকা রানী ও খায়রুজ্জামান কামাল; চট্টগ্রামে রুবেল খান ও আজহার মাহমুদ; রাজশাহীতে আনু মোস্তফা ও জাবীদ অপু এবং খুলনায় সাঈয়েদুজ্জামান সম্রাট ও এসএম ফরিদ রানা নির্বাচিত হয়েছেন।

এর আগে, ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠনটির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে মোট ৩ হাজার ২৪৯ ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ৯১৮ জন।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, বগুড়া, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...