Current date Nov 6, 2026
বাংলাদেশ

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৩০

URL copied
Share URL copied

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পতিত জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। উভয়পক্ষের সংঘর্ষে আরও ৩০ জন আহত হয়েছেন।

নিহত দুইজন হলেন, লামুয়া গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে আব্দুল মালিক (৫০) ও কম্মদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে শফিকুর রহমান (২০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৮জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কম্মদপুর গ্রামের বড়হাওরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কম্মদপুর গ্রামের তোতা মিয়া পক্ষ ও ফকির বাড়ির পক্ষের মধ্যে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে লেবাস মিয়া ও মনর মিয়ার মধ্যে বাকবিতণ্ডা বাধে।

একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে আব্দুল মালিক মিয়া এবং চাকুর আঘাতে শফিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।

এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ৪জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...