Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

ঢাকায় বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র চালু

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা কেন্দ্র চালু করেছে ভারত, যা বিশ্বে দেশটির ভিসা কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড়।

১৪ জুলাই, শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এই কেন্দ্র উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ওই সময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজ রাজ শর্মা, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় রাষ্ট্রদূত শ্রিংলা জানান, ঢাকার ভারতীয় হাইকমিশন গত বছর ১৪ লাখ ভিসা ইস্যু করেছিল। আর ২০১৬ সালে ইস্যু করে ৯ লাখ ৭৬ হাজার ভিসা। ঢাকায় অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হবে। সব ধরনের সুবিধাসম্পন্ন নতুন ভিসা কেন্দ্রে প্রতিদিন গড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হবে। ভিসা আবেদনকারীদের সঙ্গে অতিথির মতো আচরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ নজরুল ইসলামের হাতে (মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে) ভারতের পাঁচ বছরের মাল্টিপল পর্যটক ভিসা তুলে দেন। অন্যদিকে আরেক বাংলাদেশি অমল চন্দ্র নট্টের হাতে (সিনিয়র নাগরিক ক্যাটাগরিতে) ভারতের পাঁচ বছরের মাল্টিপল পর্যটক ভিসা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন এক বছরের মাল্টিপল পর্যটক ভিসা তুলে দেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌসের হাতে এবং ভারতের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ছয় মাসের মেডিকেল ভিসা তুলে দেন বেগম শরিফার হাতে।

বর্তমানে ভারতে পর্যটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...