Current date Sep 17, 2026
বাংলাদেশ

মাতামুহুরিতে নিখোঁজ ৪ ছাত্রের মরদেহ উদ্ধার

URL copied
নদী, river, mising, rtvonline
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচজনের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। নিহতরা হলেন- প্রিন্সিপাল মোঃ. ফিকুল ইসলামের ছেলে ১০ম শ্রেণির ছাত্র সাইয়িদ জাওয়ান ওড়বই, কানু ভট্টাচার্যের ছেলে ১০ম শ্রেণির ছাত্র তূর্য ভট্টাচার্য এবং স্থানীয় চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দুই ছেলে ১০ম শ্রেণির ছাত্র আমিনুল হোসেন ও ৮ম শ্রেণির ছাত্র মেহরাব হোসেন।

নিখোঁজ ছাত্রের নাম মো. ফারহান। সে ১০ম শ্রেণির ছাত্র। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে দল বেধে মাতামুহুরি নদীর পারে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে বিকেলে মাতামুহুরি নদীতে গোসল করতে নামে। এসময় ছয়জন নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারুফুল ইসলাম জামিল নামের ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার করে। পরে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...