Current date Sep 17, 2026
বাংলাদেশ

চুনারুঘাটে রড ছাড়াই স্কুলের বাউন্ডারি নির্মাণ!

URL copied
স্কুল, school, boundari, rod, rtvonline
Share URL copied

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এবার একটি স্কুলের বাউন্ডারি রডের ব্যবহার ছাড়াই নির্মাণ করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার মুছিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের জন্য এডিপি প্রকল্পের ৯ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়। এতে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কেবি কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী মো. রিফন আহমেদ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান স্কুলের বাউন্ডারির লিঙ্কারে রডের কোনও ধরনের ব্যবহার না করে জোড়াতালি দিয়ে কাজ শেষ করেছে।

বিষয়টি এলাকাবাসী জানার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গেল বুধবার স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সফিউল আলম তালুকদার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। এ প্রেক্ষিতে শুক্রবার বিকেলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালসহ প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সকলের উপস্থিতিতে দেয়াল ভাঙা হলে কোনও ধরনের রডের ব্যবহার পাওয়া যায়নি। এতে করে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক কাজ বন্ধের নির্দেশ দেন।

চুনারুঘাট উপজেলা এলজিইডির কর্মকর্তা মীর আলী শাকের জানান, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল জানান, তদন্ত করে নির্মাণে অনিয়মের বিষয়টি দেখেছি, ঘটনা সত্য। পুনরায় কাজটি অন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দেয়া হবে আর ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তার লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...