Current date Sep 7, 2026
খেলা

পেনাল্টি থেকে ফের এগিয়ে ফ্রান্স

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : পেনাল্টি থেকে গোলের সুবাদে ফের এগিয়ে গেল ফ্রান্স। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে অ্যান্টনি গ্রিজম্যান গোল করে ফরাসিদের এগিয়ে নেন। নিজেদের বক্সে ক্রোয়েট এক ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টির দাবি করতে থাকে। পরে রিভিউতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করেন গ্রিজম্যান। সেই সুবাদে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

খেলার ১৮ মিনিটে বক্সের বাইরে ডানদিকে অ্যান্টনি গ্রিজম্যানকে ফাউল করা হলে ফ্রিকিক পায় ফ্রান্স। গোলপোস্টের সামনে গ্রিজম্যানের নেয়া ফ্রিকিক ক্রোয়েট ফুটবলার মানজুকিকের মাথায় লেগে চলে যায় নিজেদের বক্সেই। ১০ মিনিটের ব্যবধানে পেরেসিক গোল করে ম্যাচে সমতা ফেরান। সেই গোলের ১০ মিনিটের মধ্যে আবারও এগিয়ে গেল ফ্রান্স।

রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার শিরোপার লড়াই। ফ্রান্স দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের জন্য লড়ছে। অপরদিকে ক্রোয়েটরা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলছে।

ফাইনালে দু’দলই অপরিবরর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ফ্রান্স একাদশ : হুগো লরিস, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরাউড, মাতুইদি ও কিলিয়ান এমবাপ্পে।

ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মডরিচ, ইভান পেরেসিচ, ব্রোজোভিচ, মারিও মানজুকিচ ও আনতে রেবিচ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...