Current date Sep 7, 2026
অর্থনীতি

সুদহার সিঙ্গেল ডিজিট না হলে খেলাপি ঋণ বাড়বে: এফবিসিসিআই সভাপতি

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিট না হলে খেলাপি ঋণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৪-১৫ অর্থবছরের রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৩ প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, সরকারের নির্দেশনায় ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দিলেও তা কার্যকর করেনি অনেক বাণিজ্যিক ব্যাংক। যদি সুদহার কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তাহলে খেলাপি ঋণ বেড়ে যাবে। ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল এফবিসিসিআইসহ ব্যবসায়ী নেতারা। গত মাসে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দিলে সংবাদ সম্মেলন করে ব্যাংকগুলোকে ধন্যবাদ দেয় এফবিসিসিআই। অবশ্য সেখানে এফবিসিসিআই বলে, ঘোষিত হারে ঋণ প্রদান বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ ব্যাংককে কঠোর হতে হবে।

রবিবার অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, গত অর্থবছরে রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে। তবে এর সিংহভাগই অর্জন হয়েছে তৈরি পোশাক খাতের ওপর নির্ভর করে। কিন্তু রপ্তানিতে চামড়া প্লাস্টিকসহ অন্যান্য খাত পিছিয়ে রয়েছে। এসব খাত কেন এবং কোন সমস্যার কারণে পিছিয়ে তা খতিয়ে দেখার পাশাপাশি সমাধানে সব ধরনের সহযোগিতার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি রপ্তানি ও উৎপাদনীল খাতে নীতি সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অবোকাঠামগত সমস্যা সমাধান করতে হবে। একই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম হঠাৎ করে না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি বিভিন্ন সংস্থার অহেতুক হয়রানি বন্ধের দাবি জানিয়ে ব্যবসায়ী এ নেতা বলেন, বিমান ও নৌবন্দরে পণ্যে নমুনা যাচাইয়ের নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কিছু লোক অবৈধভাবে পণ্য এনে বাইরে বিক্রি করছে। এ দুই একজনের কারণে সব ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু কেন? যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের শাস্তি দেন। সমস্যা নেই। দুই একজনের কারণে সবাইকে হয়রানি বন্ধ করার দাবি জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...