Current date Sep 7, 2026
বিনোদন

বিয়ে প্রসঙ্গে ভক্তের প্রশ্ন, শাহরুখের জবাব

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন বিভিন্ন দেশের তারকাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বলিউড বাদশা শাহরুখ খানকেও এই ব্যাপারটি টেনেছে। ভক্তরাও সুযোগ পেয়ে তাকে কিছু দারুণ, চতুর ও অদ্ভুত প্রশ্ন করেছেন।

সেগুলোর মধ্যে একটি প্রশ্ন চলে এসেছে খবরের শিরোনামে।
সুপারস্টার শাহরুখের কাছে একজন ভক্ত জানতে চেয়েছেন, অল্প বয়সে কেন বিয়ে করেছেন? মাত্র ২৬ বছর বয়সে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি। তার উত্তর, ‘ভাই, ভালোবাসা আর ভাগ্য যেকোনও সময় জীবনসঙ্গী মিলিয়ে দিতে পারে। গৌরিকে পেয়ে আমার কাছে দুটোই অল্প বয়সে এসেছে।’

উত্তরটা শুনে শাহরুখের সহধর্মিণী গৌরি খান হয়তো লজ্জায় লাল হয়ে গেছেন! ভালোবাসার মানুষের কাছ থেকে এমন কিছুই তো শুনতে চায় সবাই।

গৌরির সঙ্গে ছয় বছর প্রেমের পর ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ। ১৯৯৭ সালে তাদের প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপর ২০০০ সালে সুহানা ও ২০১৩ সালে ছোট ছেলে আবরাম জন্মগ্রহণ করে।

সম্প্রতি গৌরির সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেন শাহরুখ। গত পাঁচ বছর ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা কোনও ছবি পোস্ট করেননি। এর কারণ সেলফির ক্যাপশনে জানিয়ে ৫২ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘কয়েক বছর পর আমাদের একসঙ্গে তোলা ছবি শেয়ার করার অনুমতি দিয়েছে আমার স্ত্রী। তার মনটা বড়!’
এ বছরের ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের নতুন ছবি ‘জিরো’। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

শাহরুখের হাতে আরও আছে নভোচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’। এটি মুক্তি পাওয়ার কথা ২০১৯ সালের ডিসেম্বরে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...