Current date Sep 7, 2026
বিনোদন

কঙ্গনার সেই ৩০ কোটির বাড়ির ভেতরটা কেমন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউত। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হিমাচলপ্রদেশ থেকে উঠে এসে। ভক্তদের মন যেমন জিতেছেন, তেমনি জিতেছেন প্রচুর অ্যাওয়ার্ডও। মনের মতো একটা বাড়ির জন্য তিনি বেছে নিয়েছেন জন্মস্থল মানালিকে।

সেখানে ৩০ কোটি টাকা খরচ করে বাংলো বানিয়েছেন তিনি। সেই বাংলোর ছবি সোশ্যাল সাইটের মাধ্যমে ভক্তদের সঙ্গে আগেই শেয়ার করেছিলেন বলিউডের ‘কুইন’। পাহাড়ের কোলে কঙ্গনার এই বাড়ির অন্দরমহলের সাজসজ্জা ভালো লেগেছে ভক্তদের। তবে গোটা বাড়ির অন্দরমহলের ভিডিও অদেখা ছিল।

সম্প্রতি একটি ভিডিওতে এই বাংলোবাড়ির ভেতরের সাজসজ্জার চিত্র উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে তার বাড়ির সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া থাকলেও বেতরে কিন্তু রয়েছে পাহাড়ের সাবেকি, চিরাচরিত সাজ। বাড়ির বেশিরভাগ অংশই পাহাড়ি ঢঙে কাঠ দিয়ে তৈরি হয়েছে।

কঙ্গনার কথায়, ‘বাড়ি বলতে আমার কাছে সেটা, যেটা আমার শিকড়কে মনে করাবে। আমার দাদু-ঠাকুমার স্মৃতি ও কাছের মানুষগুলোর ভালোবাসা দিয়ে ঘেরা থাকবে। থাকবে পাহাড়, পাখি, আর গাছপালা।’

কঙ্গনার কথায়, বাড়িতে তার সব চেয়ে পছন্দের জায়গা হলো ঘরের কোণায় থাকা ‘ফায়ার প্লেস’ এবং তার পাশে রাখা ইজি চেয়ারটি। সেখানে বসেই বই পড়তে ভালোবাসেন কঙ্গনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...