Current date Sep 17, 2026
বাংলাদেশ

ময়মনসিংহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষক নিহত

URL copied
Share URL copied

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের হামলায় আব্দুল হেলিম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কান্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার বিকেলে ওই গ্রামের আব্দুল হেলিমের সঙ্গে স্থানীয় প্রতিবেশী হাফিজ উদ্দিনের সঙ্গে গরুতে বীজতলার ধানের চারা খেয়ে ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে হাফিজ উদ্দিন তার বাড়িতে আব্দুল হেলিমের গরু বেঁধে রাখে। হেলিম তার গরু হাফিজের বাড়ি থেকে জোর করে নিয়ে আসে। এ নিয়ে আজ সকালে দুইজনের মধ্যে আবারো কথা কাটাকাটি হলে হেলিমকে ছুরিকাঘাত করেন হাফিজ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হেলিমের মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...