Current date Jul 8, 2026
বিশ্ব

স্বাধীনতার পর প্রথমবারের সন্ত্রাস-দমন মহড়ায় অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে রাশিয়াতে সন্ত্রাস-দমন মহড়ায় অংশ নিতে চলেছে ভারত ও পাকিস্তান। মহড়ার আয়োজন করছে সাংহাই কো-অপারেশান অর্গানাইজেশান (এসসিও)। সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। স্বাধীনতার পর এটাই হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রথম যৌথ মহড়া। খবর সাউথ এশিয়ান মনিটরের।

মনিটর জানায়, ভারতের প্রায় ২০০ সেনা ও বিমান বাহিনীর সেনা মহড়ায় অংশ নেবে। রাশিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় শেলিয়াবিনস্ক শহরে আগামী ২০-২৯ আগস্ট এই মহড়া অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিক সূত্রগুলো জানিয়েছে। মহড়ায় ভারত ও পাকিস্তান ছাড়া এসসিও সদস্য দেশ রাশিয়া, চীন, কিরগিজ রিপাবলিক, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান অংশ নেবে।

এক সামরিক কর্মকর্তা বলেছেন, এই মহড়ার বৃহৎ উদ্দেশ্য হলো এসসিও দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা যাতে সন্ত্রাসবাদ ও চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। মহড়ার পাশাপাশি সদস্য দেশগুলোর সামরিক কর্মকর্তারা সন্ত্রাসবাদী আদর্শের বিস্তার ঠেকানোর বিষয়েও আলোচনা করবেন।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একসাথে কাজ করলেও কখনো একসঙ্গে মহড়ায় অংশ নেয়নি। দেশ দু’টি ২০০৫ সালে এসসিও’র পর্যবেক্ষক হয় এবং গত বছর তারা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করে। সাউথ এশিয়ান মনিটর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....