Current date Sep 7, 2026
স্বাস্থ্য

রাতের শিফটে কাজ হৃদরোগ, কান্সারের ঝুঁকি বাড়ায়

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা রাতের শিফটে কাজ করেন অন্যান্যদের তুলনায় তাদের মধ্যে স্থূলতা, ডায়াবেটিসের প্রবণতা বাড়ে যা হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বলছেন,মস্তিষ্ক থেকে ঘড়ির মতো দিন-রাতের পার্থক্য নির্ধারিত হয়। একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশ যেমন-ফুসফুস, অন্ত্র ও অগ্ন্যাশয় সব স্থানেই নিজস্ব ঘড়ি রয়েছে।

গবেষক দলের একজন হ্যানস ভেন ডনজেন বলেন,’কাজের শিফট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে শরীরের হজম প্রক্রিয়া পরিবর্তন হয় এটা কেউ জানে না। মস্তিষ্কও এই পরিবর্তন সহজে নিতে পারে না। একারণে যারা দিন-রাতের শিফট মিলিয়ে কাজ করেন তাদের শরীরের ঘড়ি কখনও সংকেত দেয় এটা রাত, কখনও আবার সংকেত দেয় এটা দিন, এতে বিপাকে সমস্যা হয়’। তিনি আরও বলেন, ‘এই গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি শিফটের কাজ এবং কিডনি অসুখের একটা সংযোগ রয়েছে।’ এছাড়া ঘুমের সময় এলোমেলো হওয়ার কারণে ঘুম কম হয়।এ কারণে অবসাদ, হতাশা,মানসিক স্বাস্থ্যও বিঘ্নিত হয়।

গবেষণায় আরও দেখা গেছে, দিন-রাত শিফট মিলিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে স্তন, ত্বক ও অগ্ন্যাশয়ে ক্যান্সারের ঝুঁকি থাকে।

গবেষকরা বলছেন, শিফটিং কাজ যারা করেন তাদের পরবর্তী জীবনে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারা আরও বলছেন, শিফটিং ডিউটি করলে কেন এসব রোগের ঝুঁকি থাকে তা নিয়ে এখনও গবেষণা চলছে। যদি কারণগুলি ঠিকমতো নির্ণয় করা যায় তাহলে আগামীতে এসব রোগ প্রতিরোধের উপায়ও তারা বের করতে পারবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...