Current date Sep 7, 2026
খেলা

হেরেও বিজয়ী যিনি!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল চলবে আর কোনো নারী আলোচনায় আসবেন না, তা কী করে হয়? কিন্তু এবার আলোচনায় কোনো সাধারণ নারী নন, উঠে আসলেন বিশ্বকাপের বিজিত ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার স্বয়ং প্রেসিডেন্ট! বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের কাছে ক্রোয়েশিয়া হার মানলেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জাতিসংঘ, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কোলিন্দা গ্রাবার কিতারোবিচ।

খেলা চলাকালীন ক্রোয়েশিয়ার জার্সি পরা অবস্থায় তাঁকে গ্যালারিতে বসে থাকতে দেখা যায়। ম্যাচ শেষে তাঁকে খুশি মনে পক্ষ ও বিপক্ষ দলের সব খেলোয়াড়দের জড়িয়ে ধরতে দেখা যায়। ফুটবল বিশ্ব জয়ের আনন্দে উদ্বেলিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেন তিনি এবং অভিনন্দন জানান।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট শুধু ফুটবল খেলাই বোঝেন এ রকম নয়, অনেক ভাষায় সাবলীলভাবে কথাও বলতে পারেন, যেমন- ক্রোয়েশিয়ান, ইংলিশ, স্প্যানিশ ও পর্তুগিজ। এ ছাড়া তিনি জার্মান, ফরাসি ও ইতালিয়ান ভাষা বুঝতে পারেন। বিশ্বকে এগিয়ে নিতে তাঁর মতো আরো নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...