Current date Sep 17, 2026
বাংলাদেশ

পে-অর্ডার ইস্যু না করায় আরও ৮৮ হজ এজেন্সিকে তলব

URL copied
হজ, হজযাত্রী, হজ এজেন্সি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, Hajj, Hajj Pilgrim, Hajj Agency, Ministry of Religious Affairs, rtvonline
Share URL copied

অনলাইন ডেস্ক : চলতি হজ মৌসুমে আরও ৮৮টি হজ এজেন্সির অধীনে নিবন্ধিত ৫০ জন বা তার চেয়ে বেশি হজযাত্রীর অনুকূলে পে-অর্ডার ইস্যু না করায় তাদের মালিক বা মোনাজ্জেমকে তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে রোববার প্রকাশিত সহকারী সচিব(হজ) এস. এম. মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার দুইটি পর্বে সচিবের সভাপতিত্বে(সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্রমিক নং ১ থেকে ৪৪ এবং দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্রমিক নং ৪৫ থেকে ৮৮) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে।

এদিকে ৫৬টি বেসরকারি হজ এজেন্সির অধীনে নিবন্ধিত ১২ হাজার ৯৪৯ জন হজযাত্রীর অনুকূলে পে-অর্ডার ইস্যু না করায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার বিকেল তিনটা থেকে একটি পর্যালোচনা সভা শুরু হয়।

প্রসঙ্গত, এবারের সৌদি হজ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চলতি হজ মৌসুমে সকল হজযাত্রীর পাসপোর্টের পেছনের অংশে মক্কা ও মদিনায় হাজিদের হোটেলের ঠিকানা সংবলিত স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবছর হজ করতে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার হজযাত্রী।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...