Current date Jul 8, 2026
বিশ্ব

তেলাপোকার রুটিতে প্রচুর প্রোটিন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : তেলাপোকার কথা শুনলেই ক্ষতিকারক, দূর্গন্ধ ছড়ানো একটি পতঙ্গ হিসেবে সবার মাথায় আসে। তবে এবার সময় এসেছে ধুর ধুর করে তাড়ানো এই পোকাটিকে অন্য চোখে দেখা।

গত বছর ব্রাজিলের দুই গবেষক এবার তেলাপোকা থেকে তৈরি এক ধরনের ময়দা আবিষ্কার করেছেন, যা খুবই পুষ্টিকর।

ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব রিও গ্র্যান্ডের দুই ছাত্র আন্দ্রেসা লুকাস এবং লরেন মেনেগন তেলাপোকা থেকে এমন এক ধরনের ময়দা আবিষ্কার করেছেন, যা সাধারণ গমের তুলনায় ৪০ শতাংশ বেশি প্রোটিন থাকে। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যামিনো অ্যাসিড, লিপিড, ফ্যাটি অ্যাসিড রয়েছে। একটি সুষম ও স্বাস্থ্যকর ডায়েটের ক্ষেত্রে এসব উপাদান গুরুত্বপূর্ণ।

নেওফোয়েটা সিনেরেয়া নামে এটি তেলাপোকার বিশেষ একটি প্রজাতি থেকে তারা এই ময়দা আবিষ্কার করেছেন। বিশেষ পদ্ধতিতে প্রজননের মাধ্যমে এগুলোর বংশ বৃদ্ধি করেন দুই গবেষক।

এই তেলাপোকা খাওয়ার ব্যাপারটা সম্পর্কে গবেষকরা বলেন, ‘আমরা পোকাদের মধ্যে তেলাপোকাকেই বেছে নিয়েছি, কারণ এটির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এ ছাড়া নয়টি প্রয়োজনীয় অ্যামিনো এসিডের আটটিই এগুলোতে বিদ্যমান। তাছাড়া পোকাদের একটি বিশেষত্ব এখানেই যে তারা তাদের গৃহীত সবটুকু খাদ্য পুষ্টিতে রূপান্তরিত করে নিতে পারে। তাই যেসব দেশের লোকরা পুষ্টিজনিত সমস্যায় ভুগছে, তারা এ পদ্ধতি অনুসরণ করতে পারে।’

গবেষকরা জানান, এটি খেতেই খুবই সুস্বাদু। অনেকটা চীনা বাদামের মতো। তেলোপাকা রুটির স্বাদে ও গন্ধে কোনো প্রভাব ফেলে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....