Current date Sep 6, 2026
বিনোদন

হ্যাকার আমার শুভাকাঙ্ক্ষী : অপু

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : শোবিজ তারকাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই ভক্ত হন। তাদের নিয়ে থাকে বাড়তি আগ্রহ। যে কারণে তারকাদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ ফ্যান-ফলোয়ার থাকে।

আবার মাঝেমধ্যে হ্যাকারদের কবলে পড়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলের শিকার হন তারকারা। এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছে। তবে ব্ল্যাকমেইলের শিকার হননি বরং হ্যাকারদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই চিত্রনায়িকা। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান অপু বিশ্বাস।

গতকাল রোববার চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তিনি তার আইডিটা ফেরত নেননি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘আমার আইডিটা যিনি হ্যাক করেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী। আইডি হ্যাক করে মেসেজ দিয়েছেন। পরে আমি তাকে ফোন করলে জানান, তিনি আমার ভক্ত। আমাকে তিনি ভালোবাসেন। আইডিটা দুর্বল ছিল। এটা প্রোটেক্ট করার জন্যই হ্যাক করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে ধন্যবাদ দিয়েছি। তিনি ভালো মানুষ। সবকিছু ঠিক করে আমাকে আইডিটা ফেরত দিতে চেয়েছেন। আমি তাকে বলেছি, আইডিটা তার কাছেই থাক। কারণ আমি বুঝতেছি হ্যাকার ভালো একজন মানুষ। আইডিটা ওখানেই নিরাপদ। আজ সন্ধ্যায় হয়তো আইডিটা আমি ওপেন করব।’

এদিকে হ্যাক হওয়ার পর হ্যাকার দুইটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে। রাইজিংবিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো- ‘ডিয়ার অপু বিশ্বাস আপু কেমন আছেন? আশা করি, ভালো নেই কারণ আপনার আইডির সিকিউরিটি দুর্বল থাকায় আমাদের Toxic Team-TT গ্রুপের পক্ষ থেকে হ্যাক করা হলো। তবে এটাকে আমি হ্যাক বলব না, এটা করার কারণ আপনার চোখ কান খুলার জন্য এটা করা হয়েছে। আমরা আপনার আইডির কোনো ক্ষতি করার জন্য হ্যাক করিনি, সত্যি বলছি বোন আপনাকে অনেক ভালোবাসি। আপনার কোনো ক্ষতি হবে সেটা নিজের চোখে দেখলে সহ্য করতে পারব না। তাই নিজেরাই এটা করলাম।পরে কেউ যেনো হ্যাক না করতে পারে সেটার ব্যবস্থা করে দিবো।

আপনি বোন সেলেব্রেটি মানুষ। আপনার আইডির সিকিউরিটি যদি দুর্বল হয় তাহলে কিভাবে হবে বোন? আপনার আইডি যদি অন্য দেশের কোনো হ্যাকার এক্সেস নিয়ে নেয় তাহলে আপনাকে বিভিন্ন রকম হ্যারেজমেন্ট করার চেষ্টা করবে। সময় থাকতে বোন সচেতন হন, আইডির সিকিউরিটি নিয়ে কোনো প্রকার কোনো সাহায্য লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন। প্রয়োজনে আমাদের Toxic Team- TT অফিসিয়াল পেজে মেসেজ করবেন!’

অপু বিশ্বাস এক দশকের বেশি সময় ধরে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। অপু বিশ্বাস এখন ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ ‘কলকাতার ‘শর্টকাট’সহ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...