Current date Jul 23, 2026
Lead Newsপরিবেশ

লঘুচাপে সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : লঘুচাপে ঢাকার আকাশটা গুমোট ও বিষণ্ন হয়ে গেছে। সকাল থেকে অবিরাম বৃষ্টিও ঝরছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে আজ মঙ্গলবার ভোর থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অফিস আরও জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিনই এমন আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...