Current date Sep 6, 2026
বিনোদন

অভিনেত্রী রিতা ভাদুরী মারা গেছেন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : প্রবীণ অভিনেত্রী রিতা ভাদুরী আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার মারা যান এই অভিনেত্রী। ভারতের টিভি সিরিয়ালে জনপ্রিয় মুখ ছিলেন রিতা ভাদুরী।

অভিনেতা শিশির শর্মা ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি রিতা ভাদুরী আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রমণ রোগে ভুগছিলেন এবং মুম্বাইয়ের সুজয় হাসপাতালে মারা যান। আজ ভারতীয় সময় দুপুরে আন্ধেরির চাকালার পারশিয়াওরায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান হবে।একজন সুন্দর মনের মানুষ ছিলেন তিনি।’ মা আমরা তোমাকে মিস করব বলেও উল্লেখ করেছেন শিশির শর্মা।

এনডিটিভির খবরে জানা যায়, ষাটের দশকে অভিনয় শুরু করেন রিতা ভাদুরী। বর্তমানে তিনি এক বেসরকারী চ্যানেলের সিরিয়াল ‘নিমকী মুখিয়া’ অভিনয় করছিলেন। রিতা গুজরাটি সিরিজ সহ বেশ কিছু আঞ্চলিক ছবিতে অভিনয় করেন। ভিরাসাত, রাজা, হিরো নাম্বার ওয়ান, কাভি হা কাভি না, কিয়া কেহনাসহ বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছেন রিতা। তিনি ১৯৯৫ সালে ‘রাজা’ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পান। রিতা সর্বশেষ বলিউড ছবি ২০০২ সালে ‘দিল ভিল পেয়ার ভিয়ার’ ও ২০০৩ সালে ‘মে মাধুরী দিক্ষীত বান্না চাহতি হুন’ অভিনয় করেন।

এছাড়া তিনি ২০টিরও বেশি টিভি সিরিয়ালে কাজ করেছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘আমানত’ ‘কুমকুম’ সহ বিভিন্ন সিরিয়ারে কাজ করেছেন তিনি। মূলত রিতা সিরিয়ালগুলোতে দাদিমা চরিত্রে বেশি অভিনয় করেছেন। তাই তিনি দাদিমা হিসেবেই বেশি পরিচিতি পেয়েছিলেন।

রিতা ভাদুরীর মৃত্যুতে বলিউডের অনিল কাপুরসক অনেকেই শোক জানিয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...