Current date Sep 17, 2026
বিশ্ব

প্রবল বর্ষণে কেরালায় অচলাবস্থা, ১১ জনের মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে গত ২৪ ঘণ্টার প্রবল বর্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

রাজ্যের কোঝিকোদি, মালাপ্পুরম ও কোল্লাম জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘কোল্লামে প্রবল বর্ষণজনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষণের কারণে কোঝিকেদি জেলায় দু’জন ও মালাপ্পুরম জেলায় দু’জন মারা গেছে।’
এ তিন জেলার পাশাপাশি অপর পাঁচ জেলায় প্রবল বর্ষণ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের কারণে এসব জেলায় ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এদিকে আবহাওয়া কর্মকর্তা জানান, পরবর্তী ২৪ ঘণ্টা আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়া বিভাগ সকলকে সতর্ক করে দিয়েছে। মঙ্গলবার ও বুধবার আরো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...