Current date Jul 8, 2026
বিশ্ব

রাশিয়া থেকে তুরস্কের অস্ত্র কেনা ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের দেশকে রক্ষায় রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা থেকে তুরস্ককে ফেরাতে মরিয়া যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হানড্রেড কেনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্ক। গত বছর স্বাক্ষর করা চুক্তির অধীনে আগামী বছর অস্ত্রটি পেতে পারে আঙ্কারা।

কিন্তু যুক্তরাষ্ট্র চায় নিজেদের ন্যাটো মিত্র তুরস্ককে শক্তিশালী রুশ অস্ত্র কেনা থেকে বিরত রাখতে। রাশিয়ার এই অস্ত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্যান্য দেশের তৈরি বিভিন্ন অস্ত্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। পশ্চিমা যেসব দেশে উৎপাদিত সমরাস্ত্র তুরস্ক ব্যবহার করছে তার পাশে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই দেখতে চায় না ওয়াশিংটন।

ইতোমধ্যে নানা হুমকি দেয়া হয়েছে এরদোগান সরকারকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এফ-থার্টি ফাইভ নামের অত্যাধুনিক যুদ্ধবিমান প্রস্তুত ও বিতরণ প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয়ার হুশিয়ারি দেয়া হচ্ছে। এবিষয়ে মার্কিন কংগ্রেসেও ইতোমধ্যে বিল উত্থাপিত হয়েছে।

রয়টার্স বলছে, সর্বশেষ হুমকির চেয়ে সমঝোতার পথেই হাঁটতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা বন্ধ করতে তুরস্ককে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিতে চায় ওয়াশিংটন।

ইতোমধ্যে এ নিয়ে দুই তুরস্ক সরকারের সাথে আলোচনা শুরু করেছে মার্কিন প্রশাসন। এই সমঝোতা সফল হলে দুই ন্যাটো মিত্রের মধ্যে সম্পর্ক অবনতি যে হুমকি তৈরি হয়েছে তা কেটে যাবে বলেও আশা করছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামরিক বিষয়ক সহকারী মন্ত্রী টিনা কাইদানো সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘প্যাট্রিয়ট বিক্রির বিভিন্ন দিক নিয়ে তুর্কিদের আমরা বুঝানোর চেষ্টা করছি। অতীতে তারা এটি কিনতে চেয়েছিল। এখন কিভাবে সেটা কার্যকর করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’

আগে প্যাট্রিয়ট কিনতে আগ্রহী হলেও প্রযুক্তি সরবরাহ ইস্যুতে যুক্তরাষ্ট্র গড়িমসি করলে চীন থেকে একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ দেখায় তুরস্ক। তবে শেষ পর্যন্ত চীন থেকে না কিনে রাশিয়ার তৈরি এস-৪০০ ঝুঁকে আঙ্কারা, এবং ইতোমধ্যে চুক্তিও স্বাক্ষর করে।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...