Current date Sep 7, 2026
খেলা

‘নেইমার পিএসজিতে থাকছেন’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ের দিকে নজর পড়েছে বড় বড় ক্লাবের। নেইমারের সঙ্গে রিয়ালের চুক্তি নিয়ে গুঞ্জন অনেক দিনের। ওদিকে এমবাপ্পেকে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। র‌্যাবিওর দিকে নজর পড়েছে বার্সেলোনার। তবে আপাতত পিএসজি সেই ধাক্কা সামলে নিচ্ছে বলেই মনে হচ্ছে। বিশ্বকাপ জয়ের পরই ফ্রান্স তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন তিনি পিএসজিতে থাকতে চান। ওদিকে নেইমারও পিএসজিতে থাকছেন বলে জানিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক।

তবে তার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কিছুটা সন্দেহ ছিল বলে জানান। পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ফার্নান্দেজ বলেন, ‘নেইমার পিএসজিতে থাকছেন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বিশেষ কিছু জিততে পারেননি নেইমার। এখন তিনি পিএসজির হয়ে সাফল্য পেতে চান। আমার মনে হয় তিনি পিএসজির হয়ে শিরোপা জেতার দিকে এখন মনোযোগ দেবেন।’

বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে লুইস ফার্নান্দেজ বলেন, ‘এমবাপ্পেও বলেছেন তিনি পিএসজিতে থাকছেন। এমবাপ্পের মতে, সে প্যারিসে থাকার ব্যাপারে শতভাগ নিশ্চিত। পিএসজি’র হয়ে এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ জিততে চান।’ এমবাপ্পের ব্যাপারে তার সামান্য দ্বিধা ছিল বলেও জানান তিনি। তবে এমবাপ্পে পিএসজিতে থাকার কথা জানানোয় এখন তা আর নেই। ফার্নান্দেজ বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নেইমার-এমবাপ্পে পিএসজি থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...