Current date Sep 17, 2026
বাংলাদেশ

১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ আনসার সদস্যকে গ্রেফতার

URL copied
Share URL copied

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজার এলাকা থেকে সোমবার রাতে ১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাওয়ার জন্য ভাটিয়ারী বাজার এলাকায় বাসের জন্য ওই আনসার সদস্যরা অপেক্ষা করছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের পর তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন কক্সবাজারের রামু থানার দরিয়াদিঘী মৌলভীবাজার দক্ষিণপাড়ার মৃত এবাদউল্লাহ ছেলে মো. নুরুল ইসলাম রনি (২০), একই এলাকার মৃত মেহের আলীর ছেলে আজিজুর রহমান (২৫) ও কক্সবাজার সদর থানার আলমের বাড়ির সৈয়দ আলমের ছেলে মো. জসিম উদ্দিন (২৪) । তারা আনসার বাহিনীর বিশেষ সদস্য বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।

তিনি বলেন, নুরুল ইসলাম রনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কর্মরত। অন্য দুজন তালিকাভুক্ত আনসার সদস্য। বর্তমানে তারা চাকরি বিরতিতে আছেন।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, আটক তিনজন প্রত্যেকে পাঁচ হাজার ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিভিন্ন কৌশলে সোমবার রাত ১১টার দিকে তারা ভাটিয়ারি বাজারে এসে ঢাকাগামী বাসের জন্য যাত্রীছাউনিতে অপেক্ষা করছিলেন। এ সময় সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...