Current date Sep 17, 2026
বাংলাদেশ

মোর নামটা লেখো বাহে, তোমার লেখায় যদি মোর কিছু হয়

URL copied
Share URL copied

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘বাধত আছোং বাহে, চোখের সামনে বাড়ির চালাটা পানিত গেউল। এ্যালা মোর খোঁজ কায়ো করে না বাহে, মোর নামটা লেখো বাহে, তোমার লেখায় যদি মোর কিছু হয়।’ খাওয়ার জন্য বুনো কচুর ডাটা কাটতে কাটতে এভাবেই আঞ্চলিক ভাষায় আর্তনাত করছিলেন ধরলার ভাঙনে সর্বশান্ত হওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরবড়লাই গ্রামের মৃত নবিউল্লাহর স্ত্রী মরিচ মতি (৭৪)।

শুধু মরিচ মতি নন, গত এক সপ্তাহেই ভাঙনের কারণে বাড়ি-ভিটা ছাড়তে হয়েছে শতাধিক পরিবারকে। বারবার নদী ভাঙনে নি:স্ব পরিবারগুলো এখন আশ্রয় হারিয়ে অন্যের ভিটায় মানবেতর জীবন-যাপন করছে। নিজ এলাকায় কাজকর্ম না থাকায় দুবেলা খাবার জোটাতেও পারছেন না তারা।

সর্বগ্রাসী ধরলার ভাঙন গ্রাস করেছে আবাদি জমি, গাছপালা, বাঁশঝাড়সহ বন্যা নিয়ন্ত্রণের বাঁধ। ভিটেমাটি হারিয়ে পরিবার পরিজন নিয়ে সরকারি রাস্তাসহ আশপাশের এলাকায় অন্যের ভিটায় আশ্রয় নিয়েছেন ভাঙন কবলিতরা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলা ও তিস্তা ব্রিজ থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ব্যাপী জায়গায় প্রতিবছর ভাঙনে নি:স্ব হচ্ছে শতশত পরিবার। সে কারণে জেলায় ৭টি পয়েন্ট চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড ২৪২ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা গ্রহণ করলেও তা এখন ফাইলবন্দি হয়ে পড়ে আছে। ফলে ভাঙনে দিশেহারা পরিবারগুলো পাচ্ছে না মাথা গোঁজার ঠাঁই। গত কয়েকদিনে দক্ষিণে সোনাইকাজী, চর বড়লাই, আরডিআরএস বাজার এলাকার প্রায় শতাধিক পরিবার ভয়াবহ ভাঙনের শিকার হয়েছে। ধরলার পানি কমার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ভাঙনের তীব্রতা।

নদী ভাঙনে সব হারানো নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, অন্যান্য বারের চেয়ে এবার বেশি ভাঙন দেখা যাচ্ছে। কয়েক দিনে বেশ কিছু বসতভিটা নদীগর্ভে যাওয়ায় অনেকেই বাড়ি সরিয়ে অন্যত্র নিয়ে গেছেন।

বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান জানান, ভাঙনের কারণে কিছু পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। তাদেরকে চাল-ডাল দেওয়া হয়েছে । সরকারি বরাদ্দ আসলে তাদের পুর্ণবাসন করা হবে ।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাঁও জানান, চরবড়লাই ও সোনাইকাজী এলাকার ভাঙন উদ্বেগজনক। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে অবগত করা হয়েছে। সরকারি উদ্যোগ ছাড়া স্থানীয়ভাবে এটি প্রতিরোধ করা সম্ভব নয়। আর যারা বাঁধে আশ্রয় নিয়েছেন প্রকৃতপক্ষে তাদের জমি থাকলে ঘরের ব্যবস্থা করে দেয়া হবে ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...