Current date Oct 24, 2026
বিনোদন

ক্যাটরিনার বয়স নাকি ২১!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফের জন্মদিন ১৬ জুলাই। গতকাল ৩৫ বছর পূর্ণ হলো এই তারকার। কিন্তু ক্যাটরিনা দাবি করেছেন তার বয়স নাকি ২১ বছর!

নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, ‘আজ আমার ২১তম জন্মদিন। আচ্ছা ঠিক আছে। আরও কয়েকটি বছর না হয় যুক্ত রয়েছে। আর এই পুরো ক্রেডিট আমার মায়ের।’

অনেকটা মজার ছলেই এমন ক্যাপশন লিখেছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ৩৫ বছর পূর্ণ করলো এই নায়িকা। জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন ক্যাটরিনা।

তবে জন্মদিনের ছুটির আমেজ বেশিদিন স্থায়ী হবে না এই তারকার। ক্যাটরিনা এখন অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ছবিতে। আগামী ১৮ জুলাই থেকেই শুটিং সেটে ফিরবেন তিনি। যুক্তরাষ্ট্রে ছবিটির শুটিং চলছে।

বলিউডের তিন খানের সঙ্গেই এখন কাজ করছেন ক্যাটরিনা। শাহরুখ খানের ‘জিরো’ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন ক্যাটরিনা। অন্যদিকে আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’ছবির শুটিং করছেন তিনি।
চলতি বছরের নভেম্বরে ‘জিরো’এবং ডিসেম্বরে ‘থাগস অব হিন্দুস্থান’মুক্তি পাবার কথা শোনা যাচ্ছে। এরপর বরুণ ধাওয়ানের সঙ্গে নাচের ওপর একটি ছবি করবেন তিনি।

আর কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। সব মিলিয়ে কাজের মধ্যেই ব্যস্ত আছেন এই নায়িকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...