Current date Sep 7, 2026
খেলা

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: সফরকারী ভারতের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছেন ইংলিশ টপঅর্ডার ব্যাটসম্যান জো রুট। মূলত তার সেঞ্চুরি ও মরগানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড।

সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশ বাহিনী। এদিন রুট ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পেলেও মরগান অপরাজিত থাকেন ৮৮ রানে। একদিনের সিরিজ জিতলেও এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত।

টসে জিতে প্রথমে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মরগান। মাত্র ১৩ রানে রোহিম শর্মা সাজঘরে ফেরেন। এরপর দলের গোড়াপত্তন করেন অধিনায়ক কোহলি ও শেখর ধাওয়ান। ব্যক্তিগত ৪৪ রানে ধাওয়ানের বিদায়ের পর দিনেশ কার্তিক কিছু সময় কোহলিকে সঙ্গ দেন। দলীয় ১২৫ রানে কার্তিকের (২১ রান) বিদায়ের পর ব্যক্তিগত ৭১ রানে বিদায় নেন কোহলি।

ক্রিজে থাকা ধোনি (৪২ রান) দলীয় স্কোর এগিয়ে নিতে চাইলেও উপযুক্ত সঙ্গী না পাওয়ায় ৫০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৫৬ রান। ইংল্যান্ডের পক্ষে উইলি ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন।

ইনিংস জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন ব্যারিস্টো ও ভিন্স। ওপেনিং জুটিতে ৪৩ রানের পর বিদায় নেন ব্যারিস্টো (৩০ রান)। এরপর দলীয় ৭৪ রানে ভিন্স (২৭ রান) রানআউট হয়ে সাজঘরে ফিরলে আর কোনো সাফল্য আনতে পারেননি ভারতীয় বোলাররা। ৪৪.৩ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে সিরিজ জয় করা রুট চার হাঁকিয়ে ঝুলিতে পুরেছেন আরেকটি সেঞ্চুরি।

এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১ আগস্ট। লন্ডনে ৯ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। নটিংহামে তৃতীয় টেস্ট শুরু হবে ১৮ আগস্ট। সাউদাম্পটনে ৩০ আগস্ট শুরু হবে চতুর্থ টেস্ট এবং লন্ডনে ৭ সেপ্টেম্বর শুরু হবে পঞ্চম টেস্ট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...