Current date Nov 6, 2026
বাংলাদেশ

বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের ও মতিয়া চৌধুরী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন। এদিকে, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বিএমডব্লিউ গাড়িটি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

মো. আবু নাছের বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অনুকূলে সরকারি যানবাহন অধিদফতর থেকে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডব্লিউ গাড়িটি সেতুমন্ত্রী ফেরত দিয়েছেন।

বিএমডব্লিউটি প্রত্যাহার করে আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মঙ্গলবার মন্ত্রীর দফতর থেকে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান আবু নাছের।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিএমডব্লিউ গাড়ি পাওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...