Current date Jul 8, 2026
বিশ্ব

জীবনধারা বদলে দেয়া ম্যান্ডেলার ১০ উক্তি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : নেলসন ম্যান্ডেলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় রাষ্ট্রনায়কদের একজন ছিলেন। যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণ ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট (১৯৯৪-১৯৯৯)। বর্ণবাদবিরোধী এই নেতা জীবনের ২৭টি বছরই কাটিছেন কারাগরে। ১৯১৮ সালের আজকের এই দিনে (১৮ জুলাই) তিনি জন্মগ্রহণ করেন।

আকর্ষণীয় ব্যক্তিত্ব, প্রখর রসবোধ, তিক্ততা ভুলে বৈরি প্রতিপক্ষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ার মতো উদারতা এবং তাঁর বর্ণাঢ্য ও নাটকীয় জীবন কাহিনী—এসব মিলিয়ে নেলসন ম্যান্ডেলা ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। নেলসন ম্যান্ডেলার সেরা ১০ টি উক্তি—

শিক্ষা সম্পর্কে শিক্ষা হচ্ছে এমন এক শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পুরো বিশ্বকে বদলে দিতে পারো।

নেতৃত্ব সম্পর্কে বিজয় উদযাপনকালে ও সুসময়ে পেছন থেকে নেতৃত্ব দেওয়া ভালো, অন্যদের ভাবতে দিতে হবে যে তারাই সামনে আছে। তুমি তখনই সামনে আসতে পারো যখন সম্মুখে বিপদ; তাহলেই জনগণ তোমার নেতৃত্বকে মূল্যায়ণ করবে।

ক্ষমা সম্পর্কে শান্তির খাতিরে কাউকে ক্ষমা করে দিতে কখনোই ভয় পায় না সাহসী ব্যক্তিরা।

যোগাযোগ সম্পর্কে তুমি যদি সাধারণ ভাষায় মানুষের সাথে কথা বলো, তাহলে সে বুঝবে; কথা মাথায় ঢুকবে। আর তুমি যদি তাঁর ভাষায় কথা বলো তাহলে সেটা তাঁর হৃদয়ে গেঁথে যাবে।

বর্ণবাদ সম্পর্কে আমি বর্ণবাদকে ঘৃণা করি, কারণ এটাকে আমি বর্বর জিনিস হিসেবে বিবেচনা করি। বর্ণবাদ- সে কালো বা সাদা যার কাছ থেকেই আসুক না কেন।

অর্জন সম্পর্কে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে তুমি যতটা অর্জন করতে পারবে, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।

ক্ষতি সম্পর্কে কোনো মানুষ বা প্রতিষ্ঠান আমার মর্যাদা হরণ করতে চাইলে পরাজয় তারই হবে।

আশাবাদ সম্পর্কে যেখানে একসময় থাকে বেদনার বসবাস, খেলাধুলা সেখানে করতে পারে আশাবাদের চাষ।

মানবিকতা সম্পর্কে মানুষের মৌলিক অধিকার অস্বীকার করা তার মানবিকতাকে চ্যালেঞ্জ করার শামিল।

সমাজ সম্পর্কে সমাজে এমন অনেক লোক আছেন যারা বিশেষ কোনো পদমর্যাদার অধিকারী নন। কিন্তু সমাজের উন্নতিতে তাদের ভুমিকা এবং অবদান অনেক।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...