Current date Sep 6, 2026
বিনোদন

শুভ’র সঙ্গে ফেসবুক ইনবক্স নয়!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনেতা আরিফিন শুভর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। অবশ্য ফিরেও পান অ্যাকাউন্ট। কিন্তু ঘটনা থেকে তিনি ফেসবুককে আর বিশ্বাস করতে চাইছেন না। বলছেন ফেসবুকে আর যেন তাঁর সাথে কেউ যোগাযোগ না করে। মঙ্গলবার নিজের ফিরে পাওয়া অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন এই ঢাকাই চিত্রনায়ক।

আরিফিন শুভ বলেন, কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমি জানি না কারা, কেনো আমার অ্যাকাউন্ট হ্যাক করেছেন। এতে আমি খুব স্তম্ভিত হয়েছি।

তিনি বলেন, এখন থেকে ফেসবুক হবে শুধু আমার ভক্তদের জন্য। আমার কাজের আপডেট জানানোর জন্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ রাখবো। ফেসবুকের মাধ্যমে নয়। কারণ আমি এখন আর ফেসবুক যোগাযোগে বিশ্বাসী নই। তবে ভক্তরা আমাকে নিয়মিত ফেসবুকে পাবেন।

ফেসবুক লাইভে ‘পোড়ামন-টু’-এর অভিনেতা সিয়ামকে নিয়েও কথা বললেন শুভ। এই ছেলেটা (সিয়াম) কিছুদিন হলো সিনেমায় এলো। কিছুটা তো সময় দেবেন আপনারা। তার আগেই আপনারা সমালোচনায় ঝাঁপিয়ে পড়লেন! এ ইন্ডাস্ট্রি বা ভারতেও কোনও তারকা অল্প দিনে নাম করতে পারেননি। এটা শ্রদ্ধেয় নায়করাজ থেকে শুরু করে শাকিব ভাইয়ের বেলাতেও হয়েছে। একটু তো সময় দেবেন।’

লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটি আয়োজিত বেশকিছু শো-তে অংশ নিয়ে গত ১১ জুলাই যুক্তরাষ্ট্রে যান শুভ। ১৫ আগস্ট দেশে ফিরবেন তিনি। সেখান থেকে দেশে ফিরে সেপ্টেম্বরে নতুন কিছু কাজের ঘোষণা দেবেন তিনি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...