Current date Sep 17, 2026
বাংলাদেশ

কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন:এস এম মোস্তাফিজুর রহমান

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সীমানা-সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন পার্শ্ববর্তী আসনের রমনা ইউনিয়নের এস এম মোস্তাফিজুর রহমান। বুধবার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম।

১১ মে জাতীয় পার্টির এমপি এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, ৩০ এপ্রিল সীমানা নির্ধারণ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, চিলমারী উপজেলার চারটি ইউনিয়ন কুড়িগ্রাম-৪ আসনে অন্তর্ভুক্ত হবে। ইউনিয়নগুলো হলো- চিলমারী, রমনা, রানীগঞ্জ ও থানাহাট।

১০ জুন তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, ২৫ জুলাই ওই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীর আলম বলেন, রিট আবেদনকারী মোস্তাফিজুর রহমান রমনা ইউনিয়নের বাসিন্দা। ৩০ এপ্রিলের গেজেট মতে, তিনি কুড়িগ্রাম-৪-এর বাসিন্দা হলেও এ নির্বাচনে তাকে ভোট দিতে বলা হয়েছে কুড়িগ্রাম-৩-এ। তাই তিনি সংক্ষুব্ধ হয়ে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

এ অবস্থায় নির্বাচনও স্থগিত চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, কমিশন সচিব ও কুড়িগ্রাম জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তাসহ পাঁচজনকে রিটে বিবাদী করা হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...